বাড়ি থেকে তিনটি অস্বাভাবিক মৃত দেহ উদ্ধার - The News Lion

বাড়ি থেকে তিনটি অস্বাভাবিক মৃত দেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন; বাড়ি থেকে তিনটি অস্বাভাবিক মৃত দেহ উদ্ধার করে পুলিশ। তিনজনই একই পরিবারের। ঘটনাটি ঘটে বর্ধমান থানার লাকুড্ডি কালিন্দীপাড়ায়। তিন জনের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমানের লাকুড্ডিতে। মৃতদের নাম বিকাশ কুমার (৪৩), প্রিয়াঙ্কা সাউ(৩৮), সুরভি সাউ (১১)। 

 

জানা যায়, ওই দম্পতির পাঁচ বছরের একটি শিশুপুত্র রয়েছে। সেই এদিন কাঁদতে কাঁদতে প্রতিবেশীদের কাছে যায়। প্রতিবেশীরা এসে দুজনের ইলেক্ট্রিক ফ্যান থেকে ঝুলন্ত দেহ দেখতে পান। ১১ বছরের মেয়ের নিথর দেহ বিছানায় শোয়ানো ছিল। প্রাথমিক অনুমান করা হচ্ছে, মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে নিজেরাও আত্মহত্যা করেছেন ওই দম্পতি।


 মানসিক অবসাদ ও পারবারিক অশান্তির জেরেই এই ঘটনা ঘটেছে বলে প্রতিবেশীদের অনুমান। মৃতের দাদা জানিয়েছে, প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ি উত্তরপ্রদেশে। সেখানে বনিবনা হত না। বারবার গিয়েও সেখানে না থাকতে পেরে পরিবারটি লাকুড্ডিতে আশ্রয় নেয়। অনুমান করা হচ্ছ,  পারিবারিক কোনো অশান্তি বা অবসাদ চলছিল। তা থেকেই এই চরম সিদ্ধান্ত। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশ গিয়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.